Home » Blog » বৃদ্ধাকে মারধরের অভিযোগে বিক্ষোভ

বৃদ্ধাকে মারধরের অভিযোগে বিক্ষোভ

অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

by Mithun Bhowmik
0 comments 4 views
বিশ্রামগঞ্জে বৃদ্ধা নির্যাতন

বিশ্রামগঞ্জের নলজলা এলাকায় এক বৃদ্ধার উপর নির্মম অত্যাচার ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে হিন্দু নাগরিক মঞ্চ।

অভিযোগ, শহীদ মিঞা নামে এক যুবক স্থানীয় বাসিন্দা লক্ষ্মী সরকার নামে এক বৃদ্ধাকে বিভিন্নভাবে হেনস্থা ও মারধর করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংগঠনের সদস্যরা বিশ্রামগঞ্জ থানার সামনে পথ অবরোধে বসেন।

অবরোধের ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয় এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ভিত্তিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

You may also like

Leave a Comment