Home » Blog » বিশ্ব চক্ষু দিবসে আগরতলায় শোভাযাত্রা ও রক্তদান

বিশ্ব চক্ষু দিবসে আগরতলায় শোভাযাত্রা ও রক্তদান

by Planet Tripura
0 comments 17 views

আগরতলা, প্রতিনিধি:
বিশ্ব চক্ষু বিশেষজ্ঞ দিবস উপলক্ষে সোমবার আগরতলা শহরে আয়োজন করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা এবং রক্তদান শিবির। দিনটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া হয়।

এদিন আগরতলার আইজিএম চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রাথমিক চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা।

অন্যদিকে, আইজিএম হাসপাতাল-এ আয়োজন করা হয় একটি রক্তদান শিবির, যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই বিষয়ে অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমিত বণিক জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে থাকবে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির। পাশাপাশি সাধারণ মানুষকে চোখের যত্ন ও নিয়মিত পরীক্ষা করানোর বিষয়ে সচেতন করার উপর জোর দেওয়া হচ্ছে।

রিপোর্ট: প্ল্যানেট ত্রিপুরা নিউজ

You may also like

Leave a Comment