Home » Blog » বিলোনিয়ায় সীমান্ত বাণিজ্য সহজ করতে

বিলোনিয়ায় সীমান্ত বাণিজ্য সহজ করতে

স্থানীয় ব্যবসায়ীদের আমদানি-রপ্তানিতে নতুন সম্ভাবনা ও অনলাইন নথিপত্র ব্যবহারের পরামর্শ

by Mithun Bhowmik
0 comments 6 views
বিলোনিয়ায় সীমান্ত বাণিজ্য নিয়ে কর্মশালা

বিলোনিয়ায় সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে ‘ফ্যাসিলিটেশন অব বর্ডার কাস্টমস অ্যান্ড ট্রেড’ শীর্ষক কর্মশালায় কাস্টমস, বিএসএফ, জেলা প্রশাসন, শিল্প দপ্তর ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্থানীয় ব্যবসায়ীদের আমদানি ও রপ্তানির জন্য সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়। আগরবাতি ও বাঁশজাত পণ্যের মতো তুলনামূলক সহজ পণ্য দিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে বাণিজ্য সম্প্রসারণের পরামর্শ দেন কাস্টমস বিভাগের সহকারী কমিশনার সঞ্জীব কুমার চৌধুরী। অনলাইনে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন, লাইসেন্স ও নথিপত্রের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়েও ব্যবসায়ীদের অবহিত করা হয়।

পাশাপাশি সীমান্ত দিয়ে অনুমোদিত ও নিষিদ্ধ পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অবৈধ বাণিজ্য রোধ, স্থানীয় উৎপাদিত পণ্য রপ্তানি এবং যুবসমাজকে আমদানি-রপ্তানি ব্যবসায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

You may also like

Leave a Comment