Home » Blog » প্রতাপগড়ে জনসংযোগ অভিযান, বিরোধী দলকে কটাক্ষ রাজীব ভট্টাচার্যের

প্রতাপগড়ে জনসংযোগ অভিযান, বিরোধী দলকে কটাক্ষ রাজীব ভট্টাচার্যের

by Planet Tripura
0 comments 9 views

বিজেপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতাপগড়ে জনসংযোগ অভিযান, বিরোধী দলকে কটাক্ষ রাজীব ভট্টাচার্যের

সোমবার, ১৩ নম্বর প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বিজেপি সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঋষি কলোনিতে আয়োজিত হলো এক জনসংযোগ অভিযান। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দও, প্রতাপগড় মন্ডলের সভানেত্রী সহ অন্যান্য নেতা ও নেত্রীরা।

অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য বিরোধী দল সিপিআই(এম)-এর কড়া সমালোচনা করে বলেন, “সিপিআই(এম)-এর আমলে রাজ্যে সন্ত্রাস মাথাচাড়া দিয়েছিল, কিন্তু বিজেপি সরকার এসে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।”

জনসংযোগ অভিযানের মাধ্যমে বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়। অনুষ্ঠানে নেতারা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

You may also like

Leave a Comment