Home » Blog » ধর্মনগর বনদপ্তর ও চুরাইবাড়ি বিট অফিসের যৌথ অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ

ধর্মনগর বনদপ্তর ও চুরাইবাড়ি বিট অফিসের যৌথ অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ

by Planet Tripura
0 comments 18 views

ধর্মনগর বনদপ্তরের অভিযানে দুই দিনে কাদিরপাড়া, ফুলবাড়ি ও কদমতলা থেকে প্রচুর পরিমাণে চেরাই সেগুন কাঠ উদ্ধার করা হল। এই বিষয়ে চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসার আশুতোষ মালাকার জানিয়েছেন, মঙ্গলবার সকালে তিনি কাদিরপাড়া ও ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ কাম সেগুণ কাঠ উদ্ধার করেছেন। সেই সাথে বুধবার ভোরে ধর্মনগর বনদপ্তর ও চুরাইবাড়ি বিট অফিসের যৌথ অভিযানে MZ 08 6721 নম্বরের একটি সেগুণ কাঠ বোঝাই গাড়ি আটক করা হয় এই গাড়ি থেকে প্রায় দুই কাম সেগুণ কাঠ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি। বুধবারের অভিযানে ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার সহ রেঞ্জার উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment