5
সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে সাত দফা দাবি জানিয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসারের কাছে স্মারকলিপি দিল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতনক্রম, অ্যাক্রেডিটেশন কার্ডে স্বচ্ছতা, পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।