Home » Blog » তেলিয়ামুড়া লক্ষাধীক টাকার স্বর্ণালংকার চুরি জয়নগর এলাকায়।

তেলিয়ামুড়া লক্ষাধীক টাকার স্বর্ণালংকার চুরি জয়নগর এলাকায়।

by Planet Tripura
0 comments 20 views

দিন দুপুরে হাত সাফাই করে চম্পট দিল চোর। ঘটনা সোমবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায়। ঘটনার বিবরণে জানাযায় তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকার জনৈক বাসিন্দা পেশায় হোটেল ব্যবসায়ীর বাড়ির নির্জনতার সুযোগে চোরের দল স্বর্নালংকার সহ নগদ অর্থ নিয়ে যায়। বাড়ির মালিক শঙ্কর দাস তেলিয়ামুড়া বাজারে হোটেলের ব্যবসার কারনে সকাল বেলা বাড়ি থেকে বেড়িয়ে যান এবং সন্ধ্যায় বাড়িতে আসেন। প্রতিদিনই এভাবে চলে। সোমবার বিকেলে বাড়িতে এসে দেখতে পান ঘরে থাকা প্রায় লক্ষাধীক টাকার স্বর্ণালংকার এবং হাজার কুড়ি টাকা চুরি হয়েযায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ছুটে আসে । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। এদিকে জন বহুল এলাকায় দিনের বেলা চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে ।

 

You may also like

Leave a Comment