Home » Blog » জলিল রহমান হত্যা মামলা

জলিল রহমান হত্যা মামলা

পুলিশ হেডকোয়ার্টারে আইজি আইনশৃঙ্খলার সঙ্গে সাক্ষাৎ কৃষক সভার নেতৃত্বের

by Mithun Bhowmik
0 comments 4 views
ঘিলাতলিতে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারে আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে সাক্ষাৎ করলেন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত তুলে ধরে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। কৃষক সভার নেতৃত্বের অভিযোগ, জলিল রহমান হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রকৃত অপরাধীরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও পুলিশের কাছে দাবি জানানো হয়। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক রতন দাস বলেন, জলিল রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়, জলিল রহমানের পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়েও প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ জরুরি। দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনের নেতৃত্ব।

ঘিলাতলিতে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারে আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে সাক্ষাৎ করলেন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত তুলে ধরে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

কৃষক সভার নেতৃত্বের অভিযোগ, জলিল রহমান হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রকৃত অপরাধীরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও পুলিশের কাছে দাবি জানানো হয়।

সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক রতন দাস বলেন, জলিল রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়, জলিল রহমানের পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়েও প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ জরুরি।

দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনের নেতৃত্ব।

You may also like

Leave a Comment