Home » Blog » গুলিবিদ্ধ সীমান্ত রাখি বাহিনীর ১০৫ ব্যাটেলিয়নের জওয়ান। কমলপুর মহকুমার ভারত – বাংলাদেশ সীমান্তে

গুলিবিদ্ধ সীমান্ত রাখি বাহিনীর ১০৫ ব্যাটেলিয়নের জওয়ান। কমলপুর মহকুমার ভারত – বাংলাদেশ সীমান্তে

by Planet Tripura
0 comments 11 views

গুলিবিদ্ধ সীমান্ত রাখি বাহিনীর ১০৫ ব্যাটেলিয়নের জওয়ান। কমলপুর মহকুমার ভারত – বাংলাদেশ সীমান্তের আমতলী বি ও পি সংলগ্ন এলাকায় এই ঘটনা দুপুর আনুমানিক ১২ টা নাগাদ। কর্তব্যরত জওয়ানের বুকে গুলি লেগেছে। সেই জওয়ানের নাম বি অরুন দিলীপ। বয়স আনুমানিক ৪০। ঘটনার পর পরই তাকে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে কি ভাবে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বি এস এফ আধিকারিকরা। এমনকি হাসপাতালে আহত জওয়ানের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় উপস্থিত জওয়ানরা। বাংলাদেশ থেকে আক্রমণের ফলে কি এই ঘটনা না কি নিজেদের মধ্যে কোন সমস্যা সেটাই বড় প্রশ্ন। পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা।

You may also like

Leave a Comment