Home » Blog » কোয়েইফাংয়ে জলে ডুবে বাবুল মগের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কোয়েইফাংয়ে জলে ডুবে বাবুল মগের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ

by Planet Tripura
0 comments 4 views

কোয়েইফাংয়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধিঃ- শান্তিরবাজার মহকুমার জলাইবাড়ি এলাকার কোয়েইফাং বীরবন্ত পাড়ায় এক ব্যক্তির জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। মৃত ব্যক্তির নাম বাবুল মগ।

মঙ্গলবার সকালে শান্তিরবাজার মহকুমার জলাইবাড়ি এলাকার কোয়েইফাং বীরবন্ত পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জলাইবাড়ি ফায়ার সার্ভিস এবং জলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে দেহটি কোয়েইফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বাবুল মগ, বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পিতার নাম কেপরু মগ। তিনি কোয়েইফাং এলাকার বীরবন্ত পাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মগ দীর্ঘদিন ধরে খিঁচুনি বা মৃগী রোগে ভুগছিলেন। সেই কারণে তিনি অসাবধানতাবশত জলাশয়ে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জলাইবাড়ি ফাঁড়ি থানার এসআই বি. জে. রিয়াং জানান, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা কোয়েইফাং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

You may also like

Leave a Comment