Home » Blog » BMS-এর নাম ভাঙিয়ে তোলাবাজি, ডিজির দ্বারস্থ নেতৃত্ব

BMS-এর নাম ভাঙিয়ে তোলাবাজি, ডিজির দ্বারস্থ নেতৃত্ব

রাষ্ট্রবাদীদের মুখেই তোলাবাজির অভিযোগ

by Planet Tripura
0 comments 4 views

খোদ রাষ্ট্রবাদীদের মুখেই তোলাবাজির অভিযোগ, ডিজির দ্বারস্থ BMS নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : ভারতীয় মজদুর সংঘের (BMS) নাম ও লোগো ব্যবহার করে তোলাবাজি এবং বিভিন্ন অসাধু কার্যকলাপ চালানোর অভিযোগ উঠল কিছু ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে পুলিশ মহাপরিচালকের দ্বারস্থ হলেন সংগঠনের নেতৃত্ব।

সোমবার বি এম এস পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, কিছু ব্যক্তি সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে অর্থ আদায় করছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সংগঠনের নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যকলাপ চললেও সম্প্রতি বিষয়টি আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। তাই দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বি এম এস নেতৃত্বের বক্তব্য, সংগঠন সবসময় শ্রমিকদের স্বার্থে কাজ করে এবং কোনও ধরনের অসাধু কার্যকলাপকে সমর্থন করে না। তাই সংগঠনের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়।

পুলিশ প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

You may also like

Leave a Comment