Home » Blog » মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল

মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল

মুহুরীপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রীয় টিম

by Planet Tripura
0 comments 8 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে : মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-এর সার্বিক মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন মেডিক্যাল ইনচার্জ ডাঃ রাকেশ চৌঁধুরী। তাঁর উদ্যোগ ও একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগীরাও উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন বলে জানা গেছে।

স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার মান আরও উন্নত করতে ন্যাশানাল কোয়ালিটি সার্টিফিকেশনের জন্য আবেদন করেন ডাঃ রাকেশ চৌঁধুরী। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার সকাল থেকে ন্যাশানাল কোয়ালিটির এসেসমেন্টের জন্য কেন্দ্রীয় স্তরের প্রতিনিধি দল সমীরন শর্মা এবং বীজয় চন্দ্র ঝা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন।

দুই দিনব্যাপী চলা এই এসেসমেন্ট প্রক্রিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

এই পরিদর্শনকে কেন্দ্র করে মুহুরীপুর এলাকার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। এলাকাবাসীর আশা, মেডিক্যাল ইনচার্জ ডাঃ রাকেশ চৌঁধুরীর উদ্যোগে ভবিষ্যতে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আরও উন্নত চিকিৎসা পরিষেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

You may also like

Leave a Comment