Home » Blog » ভগৎ সিং যুব আবাসের বাথরুমে পিস্তল

ভগৎ সিং যুব আবাসের বাথরুমে পিস্তল

বাথরুম থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার

by Planet Tripura
0 comments 7 views

ভগৎ সিং যুব আবাসের বাথরুমে পিস্তল উদ্ধার, আতঙ্কে আবাসিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৮ মে : শহীদ ভগৎ সিং যুব আবাস-এ সোমবার রাতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। আবাসনের একটি কমন বাথরুম থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ায় অন্যান্য আবাসিকদের মধ্যে। জানা গেছে, পেকুয়ারজলা-জন্মেজয়নগর এলাকার এডিসি কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী মজি দেববর্মার পিজি টুটন সাহা ওই রাতে যুব আবাসে থাকার জন্য একটি কক্ষ নেন।

অভিযোগ, তিনি বাথরুম ব্যবহারের সময় একটি সার্ভিস রিভলভার সঙ্গে নিয়ে গিয়ে সেটি সেখানেই ফেলে রেখে নিজের কক্ষে ফিরে আসেন। পরে বাথরুমে পিস্তলটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য আবাসিকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। পুলিশ পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে, কেন একটি সার্ভিস রিভলভার নিয়ে কমন বাথরুমে যাওয়া হলো, যখন তাঁর ভিআইপি স্যুটে সংযুক্ত বাথরুম ছিল ? এবং কীভাবে দায়িত্বে থাকা একজন সরকারি কর্মী এতটা গাফিলতি করলেন ? এদিকে অভিযোগ উঠেছে, ঘটনা প্রকাশ্যে আসতেই টুটন সাহা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ ও সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করতে থাকেন।

এই ঘটনায় আবাসিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। যদিও এনসিসি থানা ঘটনার প্রকৃত কারন উদঘাটনে তদন্ত শুরু করে রাতেই।

 

You may also like

Leave a Comment