Home » Blog » বাইখোড়া ইস্কনে রাধাকৃষ্ণের নৌকা বিহার উৎসব

বাইখোড়া ইস্কনে রাধাকৃষ্ণের নৌকা বিহার উৎসব

by Planet Tripura
0 comments 19 views

বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে

ঐতিহ্যবাহী নৌকা বিহার উৎসব

 

 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৩০ এপ্রিল : ভক্তিময় পরিবেশে ও গভীর ধর্মীয় আবহে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে শুরু হয়েছে শ্রীশ্রী রাধা কৃষ্ণের নৌকা বিহার উৎসব। মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাসের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে পাঁচদিনব্যাপী এই পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাইখোড়া ইস্কনে রাধাকৃষ্ণের নৌকা বিহার উৎসব

বাইখোড়া ইস্কনে রাধাকৃষ্ণের নৌকা বিহার উৎসব

মন্দির সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রভুজি করুনেশ্বর মাধব দাসের অক্লান্ত প্রচেষ্টায় এই মন্দিরে নিয়মিতভাবে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। তাঁর নিবেদিত সাধনা ও সেবার ফলে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দির আজ রাজ্য ছাড়িয়ে বৃহত্তর পরিসরেও এক বিশেষ পরিচিতি লাভ করেছে।

 

নৌকা বিহার উৎসব উপলক্ষে প্রতিদিন ধর্মীয় রীতি-নীতি মেনে শ্রীশ্রী রাধা-কৃষ্ণের বিহার অনুষ্ঠিত হচ্ছে। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে এক অপার্থিব ভক্তিসাগরে। দূরদূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের ধন্য মনে করছেন।

 

উৎসবের অংশ হিসেবে নৌকা বিহারের পাশাপাশি কীর্তন, পূজা-অর্চনা সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমও অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান ঘিরে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্দিরের প্রভুজি জানান, ভক্তদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতেই প্রতিবছর এই নৌকা বিহার উৎসবের আয়োজন করা হয়।

 

তিনি সকল ভক্তবৃন্দকে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, নৌকা বিহার উৎসবকে কেন্দ্র করে মন্দিরে প্রতিদিনই ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে, যা এই ধর্মীয় আয়োজনের গুরুত্ব ও জনপ্রিয়তারই প্রতিফলন।

You may also like

Leave a Comment