Home » Blog » বিশ্ব বই দিবসে সাহিত্য উৎসব আগরতলা প্রেস ক্লাবে

বিশ্ব বই দিবসে সাহিত্য উৎসব আগরতলা প্রেস ক্লাবে

by Planet Tripura
0 comments 17 views

বিশ্ব বই দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২২ এপ্রিল: বিশ্ব বই দিবসকে সামনে রেখে রাজ্যের অন্যতম প্রকাশনা সংস্থা অক্ষর পাবলিকেশনস-এর উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য সাহিত্যিক অনুষ্ঠান। আগামী ২৬ এপ্রিল, রবিবার সন্ধ্যা ৬টায় আগরতলা প্রেস ক্লাবের তৃতীয় তলায় এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবছরও বিশ্ব বই দিবস উপলক্ষে সাহিত্যপ্রেমীদের একত্রিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদরা। আলোচনায় অংশ নেবেন কবি ও প্রাবন্ধিক অংকুর কর, সাহিত্যিক সুতপা দাস, তরুণ কবি সুমন পাত্র এবং অধ্যাপক শৈবাল দেববর্মা।

আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে, বই পড়া, বইয়ের গুরুত্ব ও সাহিত্যচর্চার বর্তমান প্রেক্ষাপট। অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি এবং সাহিত্য আলোচনা ছাড়াও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। প্রয়াত ককবরক ভাষার সাহিত্যিক কুমুদ কুমার চৌধুরীর স্মৃতিতে সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট লেখক সুনীল দেববর্মাকে।

পাশাপাশি প্রকাশনা জগতে অবদানের জন্য প্রবীণ প্রকাশক সুবাষ চন্দ্র সাহাকে সংবর্ধনা জানানো হবে।এছাড়াও অনুষ্ঠানে অক্ষর প্রকাশিত সাহিত্য পত্রিকা মলাট-এর নতুন সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বইপ্রেমীদের জন্য থাকবে বই প্রদর্শনী ও বিশেষ ছাড়ে বই বিক্রির ব্যবস্থাও।

উল্লেখ্য, ২৩ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বই দিবস, যা সাহিত্য ও পাঠাভ্যাসের প্রসারে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যিক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

You may also like

Leave a Comment