Home » Blog » রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ১৫–১৬ ডিসেম্বর বিশালগড়ে

রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ১৫–১৬ ডিসেম্বর বিশালগড়ে

by Planet Tripura
0 comments 10 views

রাজ্য ভিত্তিক ধামাইল উৎসব ১৫ এবং ১৬ ডিসেম্বর।

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবছর রাজ্যভিত্তিক ধামাইল উৎসব অনুষ্ঠিত হবে বিশালগড়ে। আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে বিশালগড় নতুন টাউন হলে।

রাজ্যের প্রতিটি জেলা থেকে সর্বমোট চল্লিশটি দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলে ২০জন করে প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। রাজ্যভিত্তিক এই উৎসবকে জম কালো রূপ দিতে তৎপরতা চলছে। আজ সকাল ১১ টা থেকে নিউ টাউনহলে শুরু হয় প্রস্তুতি মিটিং।

স্থানীয় বিধায়ক সুশান্ত দেবকে গোটা অনুষ্ঠানের চেয়ারম্যান করে মোট আটটি সাব কমিটি গঠন করা হয়। প্রতিটি সাব কমিটির চেয়ারম্যান এবং কনভেনার তৈরি করা হয়। বিধায়ক ছাড়াও প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক, বিশালগড় মহকুমা শাসক, পৌর পিতা, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভিডিও গন সহ জেলার প্রতিটি লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ।

বিধায়ক সুশান্ত দেব বলেন, আমাদের কৃষ্টি সংস্কৃতি পুনরুদ্ধার করতে এই ধামাইল উৎসব সময়োপযোগী এবং রাজ্যভিত্তিক এই উৎসবকে জমকালো রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

You may also like

Leave a Comment