কালী পূজাকে কেন্দ্র করে রবিবার পশ্চিম পিলাক বাজারে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো শ্রী শ্রী মা মহেশ্বরী কালী মন্দির পূজা কমিটি। শতাধিক কচিকাঁচা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। দীপাবলি মানেই আলোর উৎসব। এই পূজাকে কেন্দ্র করে রবিবার সকালে পশ্চিম পিলাক বাজারে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারটি বিভাগে হয় এই প্রতিযোগিতা। এলাকার শতাধিক কচিকাঁচা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, এলাকার উপপ্রধান বিদ্যুৎ দত্ত, শ্রী শ্রী মা মহেশ্বরী কালী মন্দিরের সভাপতি তমাল বৈদ্যসহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী শ্রী মা মহেশ্বরী কালী মন্দিরের সভাপতি তমাল বৈদ্য জানান, এবছর তাঁদের পুজো ১৭তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উপলক্ষ্যে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্যান্য অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রসাদ বিতরণের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। এছাড়াও সোমবার রাতেও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীকে শ্রী শ্রী মা মহেশ্বরী কালীপুজো ও উৎসবের শামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানান তিনি।
কালী পূজায় বসে আঁকো প্রতিযোগিতা জোলাইবাড়ি
কালী পূজাকে কেন্দ্র করে রবিবার পশ্চিম পিলাক বাজারে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন
2