Home » Blog » আগরতলায় জেন-জি সমাবেশ

আগরতলায় জেন-জি সমাবেশ

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, শিক্ষা ও সংবিধান রক্ষা করো’—স্লোগান

by Planet Tripura
0 comments 1 views
agartala-gen-z

আগরতলা: ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, শিক্ষা ও সংবিধান রক্ষা করো, এক হও, জেগে ওঠো, এগিয়ে চলো’—এই স্লোগানকে সামনে রেখে আগরতলায় অনুষ্ঠিত হলো জেন-জি সমাবেশ। দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন SFI-এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী-সহ বামপন্থী বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা।

সমাবেশে শিক্ষা, সংবিধান রক্ষা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। পাশাপাশি যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

You may also like

Leave a Comment