নিজস্ব সংবাদদাতা, মিঠুন ভৌমিক: প্রতি বছরের ন্যায় এবারও ধুমধাম সহকারে কালী পূজার আয়োজন করছে শান্তিরবাজার নবদিগন্ত কালী পূজা কমিটি। নবদিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে এবারের শ্যামা পূজা চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ বছর পূজার মোট বাজেট ধরা হয়েছে ১৮ লক্ষ টাকা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের সবচেয়ে বড় আকর্ষণ থ্রিডি প্রজেকশন শো। পূজার প্রথম তিন দিন এই শো দেখানো হবে। তাঁদের দাবি, দক্ষিণ ত্রিপুরার মধ্যে এই ধরনের শো আয়োজনের উদ্যোগ এই প্রথম। দিল্লি থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মা কালীর তাণ্ডব, শিব তাণ্ডবসহ বিভিন্ন আকর্ষণীয় দৃশ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। পূজার দিন সারারাত পুষ্পাঞ্জলি চলবে। উপস্থিত সকল দর্শনার্থীর জন্য পুষ্পভোগের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানের শেষ দিন, অর্থাৎ ১২ তারিখে বিজয়া দশমী উপলক্ষে কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই কার্নিভাল বিশেষভাবে উদযাপিত হবে এবং সকল দর্শনার্থীকে সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। পূজার পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও সক্রিয় নবদিগন্ত সামাজিক সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীর পরে একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শান্তিরবাজারে নবদিগন্ত কালী পূজা কমিটির ১৮ লক্ষ টাকার আয়োজন
১৮ লক্ষ টাকা ব্যয়ে ধুমধামের সহিত কালী পূজার আয়োজন করছে শান্তিরবাজার নবদিগন্ত কালী পূজা কমিটি
2