Home » Blog » ইসকনে ভক্তিভরে পালিত রাধাষ্টমী

ইসকনে ভক্তিভরে পালিত রাধাষ্টমী

বিশেষ পূজার্চনায় অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ও বিশ্বজিৎ শীল

by Mithun Bhowmik
0 comments 3 views
RADHASHTAMI-ISKCON-AGARTALA

পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে পালিত হচ্ছে রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে আগরতলার ইসকন মন্দিরেও শনিবার ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাধাষ্টমী পালন করা হয়।

রাধাষ্টমী উপলক্ষে ইসকন মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দিরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ভক্তরা শ্রদ্ধা ও ভক্তিভরে শ্রী রাধার পূজায় অংশ নেন।

এদিন ইসকন মন্দিরে রাধাষ্টমীর বিশেষ পূজায় অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের সম্পর্ক ভক্তি ও প্রেমের প্রতীক। রাধা-কৃষ্ণের আরাধনাকে কেন্দ্র করে রাধাষ্টমীতে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজ্যের বিভিন্ন মন্দিরেও এদিন বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

You may also like

Leave a Comment