Home » Blog » সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

যাত্রাপুরের ভবানীপুরে মর্মান্তিক ঘটনা, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন

by Mithun Bhowmik
0 comments 6 views
JATRA-PUR-SNAKE-BITE-STUDENT-DEATH

সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন ভবানীপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে। মৃত শিশুটির নাম আমেনা খাতুন। সে ওই এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথামতো বাড়ির গবাদি পশুর ঘরে পশুর বাঁধন খুলতে যায় আমেনা। সেই সময় একটি সাপ তার পায়ে দংশন করে। ব্যথা অনুভব করে সে বিষয়টি সঙ্গে সঙ্গে মাকে জানায়। পরিবারের সদস্যরা ঘরে গিয়ে একটি সাপ দেখতে পান।

এরপর দ্রুত আমেনাকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেলাঘরের সোনামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমেনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চতুর্থ শ্রেণির পড়ুয়ার আকস্মিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।

You may also like

Leave a Comment