১১ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে ঘিরে বগাফা ব্লকে মনোনয়নপত্র প্রত্যাহার পর্ব শেষ হয়েছে। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ব্লকের মোট ২৮৩ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
বগাফা ব্লকের বিডিও মনোজ পাল জানান, মোট ৩১৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ৩২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে।
দলভিত্তিক হিসেবে বিজেপির ১১৬ জন, তিপ্রা মথার ১১৫ জন, সিপিআইএমের ৪৩ জন, জাতীয় কংগ্রেসের ৪ জন, সিপিআইয়ের ৩ জন এবং ২ জন নির্দল প্রার্থী রয়েছেন।
এদিকে, বগাফা ব্লকের ছয়টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সেগুলি আনকনটেস্টেড রয়েছে। ফলে ওই আসনগুলিতে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে প্রশাসন।