Home » Blog » করুণা নয়, চাই সমান অধিকার ও মর্যাদা

করুণা নয়, চাই সমান অধিকার ও মর্যাদা

দশরথ মেমোরিয়াল হলে তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলন, উপস্থিত মানিক সরকার ও কান্তি গাঙ্গুলী

by Mithun Bhowmik
0 comments 5 views
disabled-rights-conference-tripura

আগরতলা: ‘করুণা নয়, চাই সমান অধিকার, সমান সুযোগ, প্রবেশগম্যতা, সমান মর্যাদা এবং ব্যক্তি স্বাধীনতা’—এই দাবিকে সামনে রেখে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো দশরথ মেমোরিয়াল হলে।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী-সহ সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক মর্যাদা এবং বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার বিষয়গুলি গুরুত্ব পায়।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি করুণা দেখানোর পরিবর্তে তাঁদের সাংবিধানিক ও সামাজিক অধিকার নিশ্চিত করা জরুরি। শিক্ষা, কর্মসংস্থান, সরকারি পরিষেবা, যাতায়াত এবং জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশগম্যতা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

সম্মেলন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তি স্বাধীনতা এবং অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অধিকার আদায়ের লক্ষ্যে আগামী দিনেও আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment