আগরতলা: দিল্লি সফর শেষে রাজ্যে ফিরেই আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। নির্বাচনের সম্ভাব্য জোটের সমীকরণ, ভোটের অঙ্ক এবং আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীকে ঘিরে চলমান রাস্তা অবরোধসহ একাধিক বিষয় নিয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়।
ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কোন দলের সঙ্গে জোট হতে পারে এবং কীভাবে নির্বাচনী সমীকরণ তৈরি হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
দিল্লি সফর শেষে রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি, সম্ভাব্য জোট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সাম্প্রতিক রাস্তা অবরোধের পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ কোন দিকে গড়ায় এবং অবরোধ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।