Home » Blog » তিন দফা দাবিতে বিলোনিয়ায় যুব কংগ্রেস

তিন দফা দাবিতে বিলোনিয়ায় যুব কংগ্রেস

PRTC বাধ্যতামূলক, TET উত্তীর্ণদের দ্রুত নিয়োগ ও নিয়োগ নীতির অপব্যবহার বন্ধের দাবি

by Mithun Bhowmik
0 comments 4 views
belonia-youth-congress

বিলোনিয়া: তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিলোনিয়ায় ছয় ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল জেলা যুব কংগ্রেস। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গণঅবস্থান থেকে যুব কংগ্রেসের পক্ষ থেকে তিনটি মূল দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় পুনরায় PRTC বাধ্যতামূলক করা, TET-1 ও TET-2 উত্তীর্ণ যুবক-যুবতীদের অবিলম্বে নিয়োগ এবং রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার বন্ধ করা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ বহু যোগ্য যুবক-যুবতী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাঁদের দ্রুত নিয়োগের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। গণঅবস্থানকে ঘিরে যুব কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment