Home » Blog » দিল্লিতে অমিত শাহের সঙ্গে মানিক সাহা ও প্রদ্যোতের বৈঠক

দিল্লিতে অমিত শাহের সঙ্গে মানিক সাহা ও প্রদ্যোতের বৈঠক

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বৈঠক, আলোচনায় ত্রিপুরার জনজাতি রাজনীতি

by Mithun Bhowmik
0 comments 4 views
shah-saha-pradyot-meet

নয়াদিল্লি: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা। বৈঠকে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়ক তথা সাংসদ সম্বিত পাত্রও উপস্থিত ছিলেন।

ত্রিপুরার জনজাতি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ নিয়ে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা আলোচনাকে ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ বলে অভিহিত করেন। তবে বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ত্রিপুরার জনজাতি এলাকায় আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দীর্ঘ ১০ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

You may also like

Leave a Comment