আগরতলা প্রতিনিধি :- বামুটিয়া ব্লকের অধীন লক্ষীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ নং ওয়ার্ডের আগরতলা বামুটিয়া প্রধান সড়কের ছনমুড়ি ব্রিজ এলাকায় কৃষক নিপেন্দ্র।সরকার মানুষের কাণ্ডজ্ঞানহীনতার কারণে ক্ষতির সম্মুখীন।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক নিপেন্দ্র সরকার জানান উক্ত ব্রিজের পাশে উনার বাড়ি এবং এখানেই উনার প্রায় আড়াই কানি কৃষি জমি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে সংসার চালান।কিন্তু এই ব্রিজের ছড়ায় রাতের অন্ধকারে কে বা কারা ময়লা আবর্জনা,বোতল সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ফেলে যায়।যা বৃষ্টির দিনে ছড়ার জলের সঙ্গে উনার কৃষি জমিতে চলে আসে, অন্যা সময় খুবই খারাপ দুর্গন্ধ আসে যার ফলে তিনি ক্ষতিগ্রস্ত।বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনও কাজ হয় নি।তাই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের সহযোগিতা আবেদন করেন।
আবর্জনায় ক্ষতির মুখে বামুটিয়ার কৃষক
মানুষের কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষতির সম্মুখীন এক কৃষক বামুটিয়ায়!
2