Home » Blog » ড্রাইভারদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

ড্রাইভারদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

দুর্ঘটনা রোধে ড্রাইভারদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।

by Planet Tripura
0 comments 2 views
ড্রাইভারদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের উদ্যোগ: ১৪ জুলাই ড্রাইভারদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন।

আগরতলা, ১৪ই জুলাই ২০২৬ : রাজ্যে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। প্রথমবারের মতো রাজ্যের সকল স্তরের সরকারি ও বেসরকারি গাড়িচালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় । আগরতলার নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবির। ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে গাড়ি চালকদের চোখের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, দৃষ্টিশক্তিজনিত সমস্যার কারণে যাতে কোনও সড়ক দুর্ঘটনা না ঘটে এবং চালকরা নিরাপদভাবে যানবাহন চালাতে পারেন, তা নিশ্চিত করা।

এ প্রসঙ্গে পশ্চিম জেলার ট্রাফিক এসপি তথা পশ্চিম জেলার পুলিশ সুপার কান্তার জাহাঙ্গীর জানান, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজ্যের সকল সরকারি ও বেসরকারি ড্রাইভারদের এই বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট মহলের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

You may also like

Leave a Comment