Home » Blog » কোদাল-ঝুড়ি হাতে মাঠে নামল এবিভিপি ও স্থানীয় যুবকেরা

কোদাল-ঝুড়ি হাতে মাঠে নামল এবিভিপি ও স্থানীয় যুবকেরা

নন্দীপাড়ার বেহাল রাস্তা সংস্কারে এগিয়ে এলো এবিভিপি

by Planet Tripura
0 comments 1 views

যুবাদের সামাজিক দায়বদ্ধতার নজির , রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এলো উদ্যমী যুবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ জুলাই : বিলোনিয়া মহকুমার সাড়াসীমা পঞ্চায়েতের অন্তর্গত সিএমও অফিস সংলগ্ন নন্দীপাড়ার রাস্তা সংস্কার কাজে এগিয়ে এলো এবিভিপি ছাত্র এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন উদ্যমে যুবক ও এলাকার জনগণ। বেশ কিছুদিন যাবৎ বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন গ্রামের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, বাইক গাড়ি অটো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, রাস্তাটি নতুন করে নির্মাণের অনুমোদন হলে পরেও কাজ শুরু না হওয়াতে বৃষ্টির ফলে এই সমস্যায় পড়ে এলাকাবাসী। বিষয়টি জানতে পেরে এবিভিপির ছাত্ররা উদ্যোগী হয়ে রাস্তাটি সংস্কারের কাজে এগিয়ে আসেন , এবিভিপির ছাত্রদের পাশে এসে দাঁড়ায় বিলোনিয়ার এক স্বনামধন্য ঠিকেদার, ওনার সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ যুবকরা এবং এলাকার সাধারণ জনগণ সকলে একত্রিত হয়ে নিজেরা শ্রম দিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং চলাচলের উপযোগী করে তোলেন। এলাকার জনগণ এবং মা-বোনরা উদ্যোগী যুবকদের ধন্যবাদ জানান, এবং তারা বলেন এভাবে আগামী দিনও যেন যুবকরা বিভিন্ন সামাজিক কাজে তথা বাল্যবিবাহ, নেশা বিরোধী অভিযান, নারী নির্যাতনের মত সামাজিক ব্যাধিগুলির ক্ষেত্রে সাধারণ জনগণের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন, তাহলে পরে আমাদের সমাজ আরো সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

You may also like

Leave a Comment