Home » Blog » বিলোনিয়ার কোল্ড স্টোরে ভয়াবহ অ্যামোনিয়া গ্যাস লিক

বিলোনিয়ার কোল্ড স্টোরে ভয়াবহ অ্যামোনিয়া গ্যাস লিক

বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া বিলোনিয়ার মাল্টিপার্পাস স্টোরে গ্যাস লিক; অসুস্থ ১, চিন্তায় আলু মজুত রাখা কৃষকেরা

by Planet Tripura
0 comments 1 views

আলু গুদামে অ্যামোনিয়া লিক, এলাকায় আতঙ্ক!!

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ জুলাই : বিলোনিয়া মাল্টিপার্পাস ষ্টোরের অ্যামোনিয়া গ্যাস লিক করে, ঝলসে গেছে গাছ পালা। আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। কৃষকদের স্বার্থে প্রায় দশ বছর আগে বিলোনীয়া রেলষ্টেশন এলাকায় চালু হয় ২০০০ এম টি ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক মাল্টি পার্পাস কোল্ড ষ্টোর ইউনিট। বিলোনিয়ার কৃষকদের অর্থনৈতিক মান বৃদ্ধির লক্ষে আলু, সব্জী, পান, বিভিন্ন ফল মজুত রাখার জন্য সম্পুর্ন সরকারি ভাবে অত্যাধুনিক ষ্টোরটি চালু করে। বর্তমানে সরকার ২০২৪ সালে সরকারি মাল্টি পার্পাস ষ্টোরটি একটি ব্যাসরকারী প্রতিষ্ঠানকে (লংতরাই) লিজে দিয়ে দেয়। এটা নিয়েও বিভিন্ন মহলে ক্ষোভ বিরাজ করছে। দুই হাজার ক্ষমতা সম্পন্ন মাল্টি পার্পাস ষ্টোরটি সর্বসাকুল্যে আলু রয়েছে মাত্র ৩০০ – ৪০০ এম টি বলে জানাগেছে। বিগত সময় দেখা গেছে যে ষ্টোরে কৃষকরা তাদের উৎপাদিত ফসল মজুত রাখার জন্য হুরুহুরি করেও জয়গা পেতনা, বর্তমানে সময়ে টাকা দিয়ে কৃষকরা এখন আর কেহ ষ্টোরে তাদের উৎপাদিত পন্য রাখতে চাইছে না। ফলে কৃষকদের ও আয় বৃদ্ধি থমকে গেছে, এরইমধ্যে বৃহস্পতিবার বর্তমানে বেসরকারী মালিকাধীন কোল্ড ষ্টোরের তিনটি অ্যামুনিয়া গ্যাসের সিলিন্ডারের মধ্যে দুটি সিলিন্ডারের ভাল্ব লিক করে গ্যাস বের হতে শুরু করে। গ্যাসে সমগ্র এলকা মুহুর্তে সাদা হয়ে যায়। বিস্তির্ন এলকায় মারাক্তক গন্ধ যেমন ছড়িয়ে পরে তেমনি সাধারণ মানুষের চোখ জালা ও চোখ দিয়ে জল পরতে শুরু করে। মুহুর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। গ্যাসের প্রভাবে বিস্তির্ন এলাকার গাছ পালা জঙ্গল সম্পুর্ন পুড়ে যায়। গ্যাসের ভয়াবহতায় স্টোরে কর্মরত একজন কর্মী জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি,ষ্টোরে কর্মরত জনৈক কর্মীর বহু চেষ্টায় গ্যাস লিক বন্ধ করা হলেও এখনো আতঙ্ক এলাকাবাসিকে তাড়া কারছে । ষ্টোরটিতে বর্তমানে কর্মরত ষ্টোর কিপার জানান গ্যাস লিক করলেও ষ্টোরে মজুত আলু সুরক্ষিত রয়েছে। বিলোনীয়া কৃষকের মাল্টিপার্পাস ষ্টোরের গ্যাস লিকের ঘটনায় আলু মজুত রাখা কৃষকদের কপালে চিন্তার ভাজ।

You may also like

Leave a Comment