Home » Blog » ‘মেরা রেশম মেরা অভিমান ২.০’

‘মেরা রেশম মেরা অভিমান ২.০’

রেশম চাষিদের হাতে সোলার ও টুল কিট তুলে দিলেন মন্ত্রী

by Planet Tripura
0 comments 3 views

আগরতলা, ৩রা জুলাই ২০২৬ ইং :
রাজ্যের রেশম চাষের বিকাশ ও চাষিদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুক্রবার রাজ্যের তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে আগরতলার টিএইচএইচসি (THHC) পূর্বাশা কমপ্লেক্সে সাড়ম্বরে আয়োজিত হলো ‘মেরা রেশম মেরা অভিমান ২.০’ (Mera Resham Mera Abhiman 2.0) অনুষ্ঠান।

এদিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা। রেশম চাষিদের কাজের সুবিধার্থে এবং তাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারি সহায়তা তুলে দেওয়া হয় ওই দিন । এছাড়া চাষিদের হাতে সোলার লাইট, উন্নতমানের টুল কিট এবং রেশম চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক সামগ্রী বিতরণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য অতিথিরা।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে এবং হস্তশিল্প ও রেশম শিল্পের সাথে যুক্ত বুনকার ও চাষিদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করতেই এই ‘মেরা রেশম মেরা অভিমান ২.০’ কর্মসূচির আয়োজন করা হয়েছে । এই ধরণের আধুনিক কিট এবং সোলার লাইট বিতরণের ফলে চাষিরা আরও দক্ষতার সাথে কাজ করতে পারবেন এবং রাজ্যে রেশম উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট মহল। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা।

You may also like

Leave a Comment