সাংবাদিকদের নিয়ে কুরুচিকর মন্তব্য ফেইসবুকে। থানায় এসে ক্ষমা চাইলেন সুতপা সেন।
আগরতলা, নিজস্ব প্রতিনিধি:
সামাজিক মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলার পর সুতপা সেন নামে এক ফেসবুক ব্যবহারকারী পূর্ব থানাধীন কলেজটিলা পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করেন। রবিবার তিনি তাঁর স্বামী সঞ্জীব সেনকে সঙ্গে নিয়ে পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। সেখানে তিনি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে লিখিত অঙ্গীকারপত্র (মুচলেকা) জমা দেন বলে জানা গেছে।
এছাড়াও, সুতপা সেন উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই তাঁকে তলব করা হয়েছিল। ঘটনার প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।