Home » Blog » আমবাসা রেল স্টেশনে ৩ কেজি গাঁজাসহ বিহারের মহিলা আটক

আমবাসা রেল স্টেশনে ৩ কেজি গাঁজাসহ বিহারের মহিলা আটক

আমবাসা রেল স্টেশনে রেল পুলিশের বিশেষ অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক সামগ্রী

by Planet Tripura
0 comments 23 views

আমবাসা রেল স্টেশনে ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক, রেল পুলিশের নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য।

আমবাসা, নিজস্ব প্রতিনিধি:
নেশাবিরোধী অভিযানে ফের একবার বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আমবাসা রেল স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি শুকনো গাঁজাসহ বিহারের এক মহিলাকে আটক করে পুলিশ। শনিবার ২৭.০৬.২০২৬ ইং আগরতলা জিআরপি ও আমবাসা রেল পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। স্টেশনে সন্দেহভাজন ওই মহিলার ব্যাগ তল্লাশি চালানোর সময় গাঁজার একাধিক প্যাকেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার বাড়ি বিহারে। তাকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হওয়া গাঁজার উৎস, পাচার চক্র এবং গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।ইতোমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।রেল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান আগামী দিনেও আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।

You may also like

Leave a Comment