Home » Blog » পারিবারিক অশান্তির জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পারিবারিক অশান্তির জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনামুড়ার উত্তর রাঙামুড়ায় ব্যক্তির রহস্যমৃত্যু, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করল যাত্রাপুর থানার পুলিশ

by Planet Tripura
0 comments 23 views

সোনামুড়া উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত ছেলে সমীর ত্রিপুরা।

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি:
সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন অয়াখী রায় ত্রিপুরা নামে এক ব্যাক্তি । অভিযোগ, ছেলের লাঠির আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত । নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বাবার সঙ্গে টাকা পয়সার জন্য অশান্তি ও মারধর করতেন। শনিবারও পারিবারিক বিবাদের জেরে সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন বলে অভিযোগ। আঘাতটি অয়াখী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে এসডিপিও শশী মোহন দেববর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি যাত্রাপুর থানার হেফাজতে রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পার্বত্য এলাকায় নেশার বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে পুলিশ সবদিক খতিয়ে দেখছে। এছাড়া প্রতিনিয়ত এই নেশার কারণে রাজ্যে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা সংঘটিত হচ্ছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেও রাজ্যের নেশার বাণিজ্য আরো বেশি কায়েম হচ্ছে। তাই এই নেশা কারবারিদের সরকার যদি শক্ত হাতে দমন না করে তাহলে অদূর ভবিষতে আরো খারাফ সময় আসতে পারে।

You may also like

Leave a Comment