26
আগরতলা হাওড়া নদী থেকে উদ্ধার রমজান আলী নামে এক ব্যাক্তির মৃত দেহ, খুনের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
নিজস্ব প্রতিনিধি, আগরতলা :
আগরতলা হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিতভাবে রমজান আলীকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।