Home » Blog » গাঁজা নয়, মাটির নিচে লুকানো ছিল এসকফ!

গাঁজা নয়, মাটির নিচে লুকানো ছিল এসকফ!

বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য, পলাতক খোকন আলী

by Planet Tripura
0 comments 25 views

গাঁজা নয়, মাটির নিচে এবার এসকফ মজুত! বিশালগড়ে পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নেশার সিরাপ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়:
মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। শনিবার গভীর রাতে বিশালগড়ের নোয়াপাড়া এলাকায় কুখ্যাত নেশা কারবারি খোকন আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ এসকফ (Eskuf) কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় বাড়ির গাড়ির ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ছিল নেশাজাতীয় সিরাপ। বালতি ও কলসের মধ্যে এসকফের বোতল ভরে সেগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যাতে পুলিশের নজর এড়ানো যায়।

তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত খোকন আলী আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া এসকফের পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে ।

You may also like

Leave a Comment