Home » Blog » লুধুয়া চা বাগান এলাকায় পানীয় জলের সংকট

লুধুয়া চা বাগান এলাকায় পানীয় জলের সংকট

পাইপলাইন ফেটে জল সরবরাহ বন্ধ, তীব্র পানীয় জলের সংকটে পূর্ব লুধুয়া চা বাগান

by Planet Tripura
0 comments 18 views

নিজস্ব প্রতিনিধি ।

সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত পূর্ব লুধুয়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন বাসিন্দারা। অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য স্থাপিত পাইপলাইন এবং বিভিন্ন স্থানে নির্মিত ট্যাংক থাকলেও সেগুলিতে জল উঠছে না এবং বাড়িতেও জল সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি, বিভিন্ন স্থানে পাইপলাইন ফেটে থাকায় জল অপচয় হচ্ছে এবং নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে। তাঁদের অভিযোগ, বিষয়টি একাধিকবার ডি ডব্লিউ এস দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দপ্তরের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে, পাইপলাইন মেরামতের জন্য বর্তমানে কোনো তহবিল বরাদ্দ নেই। স্থানীয়দের মতে, রাজ্য সরকারের উদ্যোগে পানীয় জলের পরিকাঠামো গড়ে উঠলেও রক্ষণাবেক্ষণের অভাবে সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন না। তাই দ্রুত পাইপলাইন মেরামত, জলাধার সচল করা এবং নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পূর্ব লুধুয়া চা বাগানের বাসিন্দারা।

You may also like

Leave a Comment