Home » Blog » বিজেপি সরকারের বিকাশের বিরুদ্ধে জনগণের অভিযোগ

বিজেপি সরকারের বিকাশের বিরুদ্ধে জনগণের অভিযোগ

২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

by Planet Tripura
0 comments 10 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:

আগরতলা পুরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ নিয়ে প্রতিনিয়ত অভিযোগ উঠে আসছে। এবার আগরতলা ২৭ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ২৭.০৬.২০২৬ ইং সকালে ৫৮ নম্বর বুথের ঘোষপাড়া এলাকায় মহিলা ও স্থানীয় বাসিন্দারা রাস্তার দুরবস্থার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বৃষ্টি হলে চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে এবং রাস্তাটি বর্তমানে কার্যত “মরণফাঁদে” পরিণত হয়েছে।

বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ ভৌমিকের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান হয়নি। ফলে প্রতিদিনই দুর্ভোগের শিকার হতে হচ্ছেন এলাকাবাসীদের । এলাকাবাসী জানান, তারা এবার সরাসরি মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার হস্তক্ষেপ কামনা করছেন এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ ও নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে, মেয়র দীপক মজুমদারও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সমস্যাগুলি খতিয়ে দেখছেন। তবে কাউন্সিলর সুভাষ ভৌমিকের প্রতিক্রিয়া এই বিষয়ে এখনও পাওয়া যায়নি। এই চলছে বিজেপি সরকারের বিকাশ।

 

You may also like

Leave a Comment