Home » Blog » আগরতলা ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ, মৃত ১

আগরতলা ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ, মৃত ১

আগরতলার রামনগরে ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু যুবকের

by Planet Tripura
0 comments 15 views

আগরতলার রামনগরে ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:

আগরতলার রামনগর ৪ নম্বর এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত যুবক শুভ্রজিৎ চৌধুরী (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে আগরতলা সরকারি গোবিন্দ বল্লভ (জিবি) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, গতকাল রামনগর ৪ নম্বর এলাকার একটি বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের প্রায় ১২ থেকে ১৩টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৪ থেকে ৫ জন আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর কর্মীরা। গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরীকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শুভ্রজিৎ চৌধুরী একটি সিপি অ্যাবাকাস প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিন বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে তাঁদের কোনো সন্তান ছিল না।

প্রাথমিকভাবে জানা গেছে, শুভ্রজিতের কম্পিউটার টেবিলের কাছেই বিস্ফোরণটি ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং রহস্যজনক এই বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা।ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ

You may also like

Leave a Comment