সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

৪৩ কোটি টাকায় ১০০ শয্যার সিপাহীজলা জেলা হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

by Planet Tripura
0 comments 31 views

সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

বিশ্রামগঞ্জ প্রতিনিধি :- সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার (২৫.০৬.২০২৬) বেলা বারোটায় বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিস এবং এসপি অফিসের ঠিক পেছনে, সিপাহীজলা জেলা আদালতের পাশে বাঁশতলী এডিসি ভিলেজের ননজলা এলাকায় এই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলছে হাসপাতালটি। এই হাসপাতালে থাকবে ১০০ শয্যা বিশিষ্ট চিকিৎসা ব্যবস্থা। মোট ৩৫ কানি জায়গা জুড়ে গড়ে উঠবে এই জেলা হাসপাতাল, যা ভবিষ্যতে এলাকার মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল, আইএএস এবং রাজ্যের স্বাস্থ্য ও পূর্ত দফতরের সচিব কিরণ গিত্তে মহাশয়।

 

 

You may also like

Leave a Comment