Home » Blog » বিজেপি সাংসদ বিপ্লব দেব দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ

বিজেপি সাংসদ বিপ্লব দেব দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ

ছাদনাতলায় বিপ্লব দেব, পাত্রী হায়দরাবাদের

by Planet Tripura
0 comments 132 views

রাজনীতির ময়দানে সাফল্যের পর জীবনের দ্বিতীয় ইনিংস বিপ্লব কুমার দেবের : ফের ছাদনাতলায় মহানায়ক বিপ্লব দেব, পাত্রী হায়দরাবাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: রাজনীতির ময়দানে বড়সড় সাফল্যের পরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। তার প্রথম স্ত্রী নীতি দেবের সঙ্গে আইনি বিচ্ছেদের পর দীর্ঘ একক জীবনের অবসান ঘটিয়ে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। আগামী ২৪ জুন ত্রিপুরার একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে এই হাই-প্রোফাইল বিয়ের জমকালো প্রীতিভোজ বা রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শুনা গেছে ।

সূত্রে খবর, প্রথম পক্ষের বিচ্ছেদের পর বিপ্লববাবু সম্পূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। তবে তাঁর মায়ের বিশেষ অনুরোধ ও ইচ্ছাকে সম্মান জানাতেই তিনি পুনরায় সংসার জীবনে থিতু হওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে, তাঁর নতুন জীবনসঙ্গী হায়দরাবাদের চলচিত্র জগতের তারকা ।

ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব দেবের জীবনের উত্থান অত্যন্ত নাটকীয় ও অনুপ্রেরণামূলক। জীবনের একটা বড় সময় দেশের রাজধানী দিল্লিতে কাটিয়েছেন তিনি। সেখানে একসময় তিনি জিম ট্রেনার হিসেবে কাজ করার সময়ই প্রথম স্ত্রী নীতির সঙ্গে তাঁর আলাপ ও পরবর্তীতে বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে। একটি ছেলে ও একটি মেয়ে।

বিপ্লব দেব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) ও বিজেপির হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। দিল্লির একাধিক বিজেপি সাংসদের আপ্তসহায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন বিপ্লব দেবকে ২০১৬ সালে ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি করে পাঠায় মোদী সরকার । ২০১৮ সালে তাঁরই মরণপণ নেতৃত্বে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় হাসিল করে বিজেপি এবং পরবর্তী সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর দল তাঁকে রাজ্যসভায় পাঠানো হয় এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হন। এই রাজনৈতিক ব্যস্ততার মাঝেই তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটেছিল।

সম্প্রতি সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির সহকারী পর্যবেক্ষক হিসেবে পর্দার আড়ালে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিপ্লব কুমার দেব। তাঁর নিখুঁত রাজনৈতিক রণকৌশলেই বাংলায় ঘাসফুল শিবির ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং পদ্মশিবির বিপুল সাফল্য পেয়েছে। এমনকি তৃণমূলের ২০ জন সাংসদ দল ছেড়ে এনসিপিআই-তে (NCPI) যোগ দিয়েছেন, যার নেপথ্য কারিগর ছিলেন স্বয়ং বিপ্লব কুমার দেব।

রাজনীতির আঙিনায় এই বিপুল সাফল্যের রেশ কাটার আগেই পারিবারিক জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ত্রিপুরার এই দাপুটে নেতা বিপ্লব দেব । আগামী ২৪ জুন ২০২৬ ইং রাজকীয় রিসেপশন অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন ত্রিপুরা ও দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা ও কৌতুহল তৈরি হয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দেশী-বিদেশী বহু ভিভিআইপি আমন্ত্রিতদের তালিকা থাকতে পারেন বলে সূত্রের খবর। তবে এখন পর্যন্ত বিপ্লব দেবের দ্বিতীয় স্ত্রীর নাম জানা যায়নি।

You may also like

Leave a Comment