Home » Blog » ভ্যালিডেশন অ্যাক্ট’-এর প্রতিবাদে সরব পেনশনার্স অ্যাসোসিয়েশন

ভ্যালিডেশন অ্যাক্ট’-এর প্রতিবাদে সরব পেনশনার্স অ্যাসোসিয়েশন

অষ্টম বেতন কমিশনের ভূমিকা ও ‘ভ্যালিডেশন অ্যাক্ট’-এর প্রতিবাদ

by Planet Tripura
0 comments 4 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে অষ্টম वेतन কমিশনের (8th Pay Commission) উদাসীনতার বিরুদ্ধে এবার ত্রিপুরায় আন্দোলনের সুর তীব্র করতে চলেছে ‘ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্টেট’। একই সাথে কেন্দ্রীয় সরকারের নয়া ‘ভ্যালিডেশন অ্যাক্ট’-এর তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী ১৪ জুন, ২০২৬ তারিখে রাজধানী আগরতলার স্থানীয় মুক্তধারা অডিটোরিয়ামে এক রাজ্যভিত্তিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি ও সমগোত্রীয় অবসরপ্রাপ্তদের ন্যায্য সুযোগ-সুবিধা এবং পেনশন পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়ে অষ্টম বেতন কমিশন এখন পর্যন্ত কোনো ইতিবাচক ভূমিকা নেয়নি। উল্টোদিকে, কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের অর্থ বিলের ভেতর দিয়ে বিতর্কিত “ভ্যালিডেশন অ্যাক্ট” (Validation Act) চালু করেছে। পেনশনার্স সংগঠনের অভিযোগ, এই আইনের মাধ্যমে পুরনো এবং নতুন পেনশনারদের মধ্যে একটি কৃত্রিম বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বৈষম্যমূলক।

এই বঞ্চনার বিরুদ্ধে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে গোটা দেশজুড়ে প্রায় ৬৯ লক্ষ পেনশনারদের কেন্দ্রীয় সংগঠন গত এক বছর ধরে লাগাতার নানা রকমের সংগ্রাম ও আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে। জাতীয় স্তরের সেই আন্দোলনের সাথে সংহতি রেখে ত্রিপুরা রাজ্যেও ‘ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি প্রতিপালন করা হয়েছে।

ধারাবাহিক এই আন্দোলনের অঙ্গ হিসেবেই আগামী ১৪ জুন, ২০২৬ (রবিবার) বেলা ঠিক এগারোটা থেকে মুক্তধারা অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব পেনশনার্স অ্যাসোসিয়েশন’-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল মাননীয় দ্বিজেন্দ্র কুমার দেবনাথ। রাজ্য স্তরের এই কনভেনশন সফল করতে ফোরামের কনভেনার ড. ভূপাল চন্দ্র সিনহা এবং সভাপতি নির্ণয় সিন্ধু দেব রাজ্যের সমস্ত অংশের অবসরপ্রাপ্ত পেনশনারদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

You may also like

Leave a Comment