Home » Blog » পরিবেশ দিবসে অয়েল ইন্ডিয়া কোম্পানির বিশেষ উদ্যোগ

পরিবেশ দিবসে অয়েল ইন্ডিয়া কোম্পানির বিশেষ উদ্যোগ

বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতামূলক কর্মসূচি

by Planet Tripura
0 comments 47 views

অয়েল ইন্ডিয়া ও দেবদারু আউট পোস্টের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি,

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অয়েল ইন্ডিয়া কোম্পানি লিমিটেড এবং বাইখোরা থানার অন্তর্গত দেবদারু আউট পোস্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এদিন বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে জুটের ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে অয়েল ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রতন দীপ দাস পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। পরিবেশ ভালো থাকলে মানুষও সুস্থ থাকবে। তিনি প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব জুটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

এদিন অয়েল ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেবদারু আউট পোস্টের কর্মীদের মধ্যে জুট ব্যাগ, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অয়েল ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রতন দীপ দাস, অনুরূপ সিং, দেবদারু আউট পোস্টের ওসি এবং অয়েল ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

https://www.facebook.com/share/v/1FS3bDo3mJ/  (Video Link )

You may also like

Leave a Comment