Home » Blog » শান্তিরবাজার বিজেপি দলত্যাগের হিড়িক অব্যাহত।

শান্তিরবাজার বিজেপি দলত্যাগের হিড়িক অব্যাহত।

কাঁঠালিয়া এডিসি ভিলেজে ১৮ পরিবারের তিপ্রা মথায় যোগদান

by Planet Tripura
0 comments 34 views

কাঁঠালিয়া এডিসি ভিলেজে তিপ্রা মথায় যোগদান ১৮ পরিবারের, বিজেপির বিরুদ্ধে ক্ষোভের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার : এডিসি এলাকায় বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও স্বজনপোষণের অভিযোগ তুলে দলবদলের প্রবণতা অব্যাহত রয়েছে। সোমবার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালিয়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ায় ১৮ পরিবারের ৩৬ জন ভোটার তিপ্রা মথায় যোগদান করেন।

রেশমা জমাতিয়ার নেতৃত্বে এই যোগদান কর্মসূচিতে অংশ নেন জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের ভোটাররা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, তিপ্রা মথার সিনিয়র নেতা চিত্তরঞ্জন দেববর্মা, জিতেন্দ্র রিয়াংসহ অন্যান্য নেতৃত্ব।

স্থানীয় সূত্রে জানা গেছে, এডিসি এলাকায় বিজেপি নেতাদের আচরণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ তৈরি হচ্ছিল। বিশেষ করে স্বজনপোষণ ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অনেকেই দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে দাবি স্থানীয়দের।

এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় ধীরে ধীরে জনপ্রিয় মুখ হয়ে উঠছেন। তাঁর নেতৃত্বে তিপ্রা মথার সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে বলেও মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।

You may also like

Leave a Comment