Home » Blog » মুহুরীপুরে মাছের রেনু উৎপাদন হ্যাচারির উদ্বোধন,

মুহুরীপুরে মাছের রেনু উৎপাদন হ্যাচারির উদ্বোধন,

মৎস্য দপ্তরের উদ্যোগে নির্মিত হ্যাচারি মুহুরীপুরে

by Planet Tripura
0 comments 46 views

মুহুরীপুরে মাছের রেনু উৎপাদন হ্যাচারির উদ্বোধন, উপকৃত হবেন মৎস্যচাষীরা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার : কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় নির্মিত নতুন মাছের রেনু উৎপাদন হ্যাচারির উদ্বোধন করা হলো সোমবার। মৎস্য দপ্তরের উদ্যোগে নির্মিত এই হ্যাচারির মাধ্যমে এলাকার মৎস্যচাষীরা সরাসরি উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় মুহুরীপুর এলাকার বাসিন্দা জনার্ধন নমঃ-কে হ্যাচারির দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সফলভাবে মৎস্যচাষ করে এলাকায় সুনাম অর্জন করায় তাঁকে এই প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়।

সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য মন্ত্রকের ইউনিয়ন মিনিস্টার ভার্চুয়াল মাধ্যমে হ্যাচারির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্তসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হ্যাচারির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বলেন, এই হ্যাচারি চালু হওয়ার ফলে মুহুরীপুর ও আশপাশ এলাকার মৎস্যচাষীরা সহজেই বিভিন্ন প্রজাতির মাছের রেনু সংগ্রহ করতে পারবেন। আগে মাছের রেনুর জন্য অন্যত্র যেতে হলেও এখন স্থানীয়ভাবেই সেই সুবিধা মিলবে। এতে সময় ও খরচ দুই-ই কমবে এবং মাছ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

নতুন এই হ্যাচারি ঘিরে মুহুরীপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

You may also like

Leave a Comment