Home » Blog » মা হুন্ডা শোরুমে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য

মা হুন্ডা শোরুমে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য

শান্তির বাজারের মা হুন্ডা বাইক শোরুমের বিরুদ্ধে

by Planet Tripura
0 comments 9 views

গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ, শান্তির বাজারের মা হুন্ডা শোরুম ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার : শান্তির বাজার শহরে অবস্থিত মা হুন্ডা বাইক শোরুমের বিরুদ্ধে ফের উঠল একাধিক গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরেই শোরুমটিকে ঘিরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হলেও এবার প্রকাশ্যে প্রতারণার অভিযোগ সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, বাইক সার্ভিসিংয়ের সময় গ্রাহকদের সার্ভিসিং রুমে প্রবেশ করতে দেওয়া হয় না। এর ফলে শোরুম কর্তৃপক্ষ বাইকের ভালো যন্ত্রাংশ খুলে অন্য নিম্নমানের পার্টস লাগিয়ে মোটা অঙ্কের বিল আদায় করছে বলে দাবি করেছেন একাধিক গ্রাহক। এমনই অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন এক ভুক্তভোগী গ্রাহক।

ওই গ্রাহক সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরার সময় শোরুমের এক কর্মী এসে বাধা দেন বলেও অভিযোগ ওঠে। এতে ঘটনাকে ঘিরে আরও ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে।

এছাড়াও জাতীয় সড়কের পাশে শোরুমের বাইকগুলো এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখার কারণে সাধারণ মানুষের চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, এতে প্রায়ই যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়দের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন শান্তির বাজারবাসী।

এদিকে, শোরুমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়, সেই দাবিও জোরালো হচ্ছে এলাকায়।

You may also like

Leave a Comment