Home » Blog » ত্রিপুরা পুলিশে নতুন কনস্টেবলদের পাসিং আউট প্যারেড

ত্রিপুরা পুলিশে নতুন কনস্টেবলদের পাসিং আউট প্যারেড

কেটিডিএস একাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড

by Planet Tripura
0 comments 105 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে : নরসিংগড়স্থিত কেটিডিএস (KTDS) পুলিশ ট্রেনিং একাডেমিতে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নবীন কনস্টেবলরা আনুষ্ঠানিকভাবে রাজ্য পুলিশের বাহিনীতে অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. মানিক সাহা, রাজ্য পুলিশের মহা-নির্দেশক অনুরাগ সহ রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। অনুষ্ঠানে নবীন পুলিশকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে। রাজ্যের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও জানান, খুব শীঘ্রই রাজ্যে সাব-ইন্সপেক্টর পদে আরও নিয়োগ করা হবে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও বিরোধী মহল ও সাধারণ মানুষের একাংশের মতে, আইন-শৃঙ্খলার প্রকৃত চিত্র নিয়ে এখনও নানা প্রশ্ন রয়ে গিয়েছে।

এদিনের অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপ্তকারী কনস্টেবলদের শপথ গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন এবং সম্মাননা প্রদান পর্বও অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় পুলিশ ট্রেনিং একাডেমি প্রাঙ্গণে।

You may also like

Leave a Comment