Home » Blog » প্রেমে ভাঙন, আত্মঘাতী যুবক! প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

প্রেমে ভাঙন, আত্মঘাতী যুবক! প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

প্রেমে প্রতারণার অভিযোগ, আত্মঘাতী ২১ বছরের যুবক!

by Planet Tripura
0 comments 7 views

প্রেমে প্রতারণার অভিযোগ, আত্মঘাতী ২১ বছরের যুবক! প্রেমিকার পরিবারের বিরুদ্ধে সরব মৃতের পরিবার

নিজস্ব প্রতিনিধি:
আমতলী থানার অন্তর্গত মধুবন রানিখামার ২ নম্বর ওয়ার্ড এলাকায় ২১ বছরের এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সুব্রত নমঃ। তিনি সনজিৎ নমঃ-এর ছেলে। ঘটনার পর থেকেই প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন বছর ধরে লঙ্কামুড়া এলাকার সায়ন্তিকা সরকার নামে এক তরুণীর সঙ্গে সুব্রতের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, এই সম্পর্কের সময় সায়ন্তিকার পরিবার একাধিকবার বিয়ের আশ্বাস দিয়েছিল। শুধু তাই নয়, সুব্রতের কাছ থেকে বিভিন্ন সময়ে কয়েক লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং নানা সামগ্রীও নেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

মৃতের পরিবারের অভিযোগ, সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর আচমকাই সায়ন্তিকা ও তার পরিবারের সদস্যরা সুব্রতকে জানিয়ে দেন যে এই বিয়ে আর হবে না। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন যুবক। এরপর গত ১৬ তারিখ নিজের ঘরে আত্মঘাতী হন তিনি।

পরিবারের দাবি, মৃত্যুর আগে শেষবারের মতো প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেছিলেন সুব্রত। সেই কথোপকথনের পর থেকেই তিনি আরও ভেঙে পড়েছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের।

ঘটনার পর মৃতের মা, বাবা ও বোন কান্নায় ভেঙে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে Amtali Police Station। এখনও পর্যন্ত অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment