Home » Blog » তেলিয়ামুড়ায় গ্যাস-পেট্রোল সংকটে ভোগান্তি

তেলিয়ামুড়ায় গ্যাস-পেট্রোল সংকটে ভোগান্তি

তেলিয়ামুড়ায় রান্নার গ্যাস ও পেট্রোলের তীব্র সংকট

by Planet Tripura
0 comments 6 views

তেলিয়ামুড়ায় গ্যাস ও পেট্রোল সংকটে ভোগান্তি, ক্ষোভে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া : রান্নার গ্যাস এবং পেট্রোলের তীব্র সংকটে চরম ভোগান্তির মুখে পড়েছেন তেলিয়ামুড়া মহকুমার সাধারণ মানুষ। মঙ্গলবার ভোর থেকেই শহরের বিভিন্ন গ্যাস এজেন্সি ও পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া শহরের গ্যাস এজেন্সি এবং মহারাণীপুর এলাকার পেট্রোল পাম্পে শত শত মানুষ সকাল থেকেই জ্বালানি ও রান্নার গ্যাস সংগ্রহের আশায় ভিড় জমান। মহকুমার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই গ্যাস সিলিন্ডার বা পেট্রোল পাচ্ছেন না। ফলে নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

সংকট মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, পরিস্থিতি সামাল দিতে এখনও পর্যন্ত কার্যকর কোনও প্রশাসনিক উদ্যোগ চোখে পড়েনি। এর জেরে জনমনে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

You may also like

Leave a Comment