Home » Blog » ত্রিপুরা মহিলা কংগ্রেসের পোস্টকার্ড অভিযান

ত্রিপুরা মহিলা কংগ্রেসের পোস্টকার্ড অভিযান

নারী শক্তি বন্ধন আধিনিয়ম কার্যকরের দাবিতে মহিলা কংগ্রেসের অভিযান

by Planet Tripura
0 comments 5 views

নারী শক্তি বন্ধন আধিনিয়ম কার্যকরের দাবিতে মহিলা কংগ্রেসের পোস্টকার্ড অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : “নারী শক্তি বন্ধন আধিনিয়ম ২০২৩” দ্রুত কার্যকর করার দাবিতে বিশেষ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীকে পোস্টকার্ড পাঠানো এবং স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়।

মহিলা কংগ্রেস নেত্রীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বড় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উঠছে। সেই লক্ষ্যেই “নারী শক্তি বন্ধন আধিনিয়ম ২০২৩” কার্যকর করা অত্যন্ত জরুরি বলে দাবি সংগঠনের।

কর্মসূচিতে উপস্থিত নেত্রীদের অভিযোগ, আইন পাশ হলেও এখনও তা কার্যকর করা হয়নি। ফলে দেশের মহিলারা প্রকৃত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে আইনটি বাস্তবায়নের দাবিতে সাধারণ মানুষের সমর্থন আদায়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে জনগণের মতামত জানানো হবে এবং দ্রুত আইন কার্যকরের দাবি জানানো হবে।

You may also like

Leave a Comment